পাগলাঃ এটি একটি আততায়ী বই রিভিউ by শাহরিয়ার ইমতিয়াজ অভি
স্বল্পসংখ্যক পৃষ্ঠার মধ্যেই মোটামুটি ভালো রকমের একটা চরিত্রের অতীত বা অরিজিন উপস্থাপনের প্রচেষ্টা নেহাত মন্দ ছিল না সেই সাথে অ্যাকশন সিকোয়েন্সগুলোর বাক্যের মাধ্যমে উপস্থাপনও যথার্থ ছিল বলা যায়।
গল্পের দৈর্ঘ্য কম হওয়া সত্বেও গল্পে ডিটেইলিংয়ের মান সেই তুলনায় বেশ ভালোই লেগেছে। তার সাথে অ্যাকশন সিকোয়েন্সগুলোর প্রেজেন্টেশনও জোরালো ছিল যার ফলে মগজে ভিজুয়ালাইজ করা গেছে সহজেই।
গল্পের মাঝে মাঝে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে মূল চরিত্রের অতীত বা অরিজিন উপস্থাপনেও নিপুণতার পরিচয় পাওয়া গেছে সেই সাথে থ্রিল ও ভায়োলেন্সেরও বাহার এবং ভারসাম্য রেখে গল্প সাজানো হয়েছে।
আশা করছি পাঠক সমাজের মাধ্যমেই এই চরিত্রগুলোও জনপ্রিয়তায় অনেক ওপরে পৌছাবে।
Comments
Post a Comment