অবয়ব রিভিউ by ফারহানা পারভীন



 বই: অবয়ব

লেখক: তানজীম রহমান
এই বইটি পড়তে যেয়ে শুধু মনে হয়েছে রাহাতের জায়গায় আমি থাকলে কী করতাম? এই প্রশ্নটা মাথায় আসার পর অস্বস্তি কাজ করলেও লেখকের ক্যারিশমা এইখানেই। আমি চরিত্রের সাথে, গল্পের সাথে মিশে যেতে পেরেছি। রাহাতের মত এমন সিধান্ত হয়তো কখনোই নিতাম না তাও মনে হয়েছে রহস্য তো এমনই হবে। অক্টারিন বইটা পড়ার পর একাধারে তানজীম রহমানের আর্কন, আর আমি হবো ধ্বংসতারা পড়ি। বাকিগুলোর মতো দুর্দান্ত থ্রিলার না হলেও ‘লাইট রিড’ হিসেবে খারাপ না।
কিছু জায়গায় খুব মজা পেয়েছি। কিছু চরিত্রের ব্যাপারে আমার ব্যাক্তিগতভাবে মনে হয়েছে বাস্তবের কোন লেখক/প্রকাশকের চরিত্রের ছায়া আছে; সেই চরিত্রের কর্ম পরিধি, লেখার ধরণের বিবরণ থেকে মনে হয়েছে। এটি একান্তই আমার ব্যাক্তিগত অভিমত। কিছু বিশ্লেষণ দরকার মনে হয়েছিলো ঘটনার প্রেক্ষিতে। মূল কাহিনীর চেয়ে অন্যসব বর্ণনাই বেশি লেগেছে যেনো রহস্য উপন্যাস নয় লেখকদের মোটিভেশন, চিন্তা ভাবনা, লেখক কমিউনিটিতে পারষ্পরিক সম্পর্ক, বই প্রকাশ এগুলো লেখার জন্য এই বইয়ের অবতারণা। ওয়াহাবের সাথে যে ঘটনাটা হয় সেটাতে কিছু বর্ণনা বা বিশ্লেষণের ঘাটতি আছে বলে মনে হয়েছে।

Comments

Popular posts from this blog

বর্তমান সময়ে বাংলাদেশের কোন লেখকের গল্প উপন্যাস পড়া উচিত?

বাংলাদেশের অতিমানবেরা অমনিবাস ১ম খন্ড by শাহরিয়ার ইমতিয়াজ অভি

পাগলাঃ এটি একটি আততায়ী বই রিভিউ by নাফিস ফুয়াদ অমি