ঋ রিভিউ by আল্লামা ইকবাল অংকন
"দিন শেষে এটাই সত্যি। মানুষ... মরে যায়"
ঋ
- মুশফিক উস সালেহীন
তাৎক্ষণিক পাঠ প্রতিক্রিয়াঃ
সম্পূর্ন নতুন ঘরানা এর কিছু পড়ার জন্য অনেক দিন থেকেই মন আনচান করছিল। একই প্যাটার্ন এর থ্রীলার পড়তে পড়তে যখন থ্রীলার শব্দ টায় বিষাক্ত হয়ে উঠেছিল মনের মাঝে তখন পেলাম "ঋ" এর সন্ধান।
মুশফিক উস সালেহীন এর লেখা আমার পঠিত প্রথম বই হলেও লেখার ম্যাচুরিটি এবং প্লট নির্বাচন আমাকে মুগ্ধ করেছে। আমার চিন্তাজগত কে অনেকটা-ই নাড়া দিয়েছে ঋ। তবে, এত এত চরিত্র এর আগমন ঘটিয়েছেন লেখক যে মাঝে মাঝে খেই হারিয়ে ফেলার দশা হয়। তবে চরিত্র গুলোর বিস্তারিত বর্ণনা কাহিনীর সাথে এত সুন্দর ভাবে যায় যে বিরক্তির উদ্রেক করেনা মোটেও। নিঃসন্দেহে "ঋ" আমার পছন্দের দেশীয় মৌলিকে ঠায় করে নিয়েছে।
ভালো লাগার কিছু বিষয়ঃ
১. দেশীয় মৌলিক হিসেবে সম্পূর্ণ ভিন্ন এবং সাহসী একটা প্লট যা মস্তিষ্কের উপর যথেষ্ট চাপ ফেলে।
২. গল্পের প্রোটাগনিস্ট কখন যে আপনার মস্তিষ্ক নিয়েও খেলতে শুরু করবে আপনি নিজেও বুঝতে পারবেন না।
৩. জটিল মনস্তাত্ত্বিক বিষয়ের সহজ সরল বর্ণনা।
৪. তেমন কোন প্লট হোল চোখে পড়ে নাই
৫. একটু তাড়াহুড়ো থাকলেও ভালো সমাপ্তি।
যারা নেগেটিভ চরিত্র এর ভক্ত যেমন, জোকার, থ্যানোস, ডেক্সটার ইত্যাদি আশা করি তাদের ভালো লাগবে।
Happy Reading
ব্যক্তিগত রেটিংঃ ৪.৫/৫
Comments
Post a Comment